স্পোর্টস ডেস্ক, Views Now: বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে চলেছে আগামী ১২ জুন ২০২৬। ইতিহাসে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন করছে। ৪৮টি দেশের অংশগ্রহণে এবারের বিশ্বকাপ হবে এখন পর্যন্ত সবচেয়ে বড় বিশ্বকাপ, যেখানে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ভারতীয় সময় অনুযায়ী ১২ জুন, শুক্রবার রাত ১২:৩০ মিনিটে মেক্সিকো সিটিতে আয়োজিত উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। একই দিনে সকাল ৭:৩০ মিনিটে খেলবে দক্ষিণ কোরিয়া ও চেকিয়া।
প্রথম তিন দিনের গুরুত্বপূর্ণ সূচি (ভারতীয় সময়)
১২ জুন (শুক্রবার)
- রাত ১২:৩০ – মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা
- সকাল ৭:৩০ – দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়া
১৩ জুন (শনিবার)
- রাত ১২:৩০ – কানাডা বনাম বসনিয়া
- সকাল ৬:৩০ – যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে
১৪ জুন (রবিবার)
- রাত ১২:৩০ – কাতার বনাম সুইজারল্যান্ড
- রাত ৩:৩০ – ব্রাজিল বনাম মরক্কো
- সকাল ৬:৩০ – হাইতি বনাম স্কটল্যান্ড
- সকাল ৯:৩০ – অস্ট্রেলিয়া বনাম তুরস্ক
- রাত ১০:৩০ – জার্মানি বনাম কুরাসাও
নজরকাড়া ম্যাচ
বিশ্বকাপের গ্রুপ পর্বেই কয়েকটি হাইভোল্টেজ ম্যাচ ফুটবলপ্রেমীদের বিশেষভাবে আকর্ষণ করবে।
- ১৭ জুন সকাল ৬:৩০ – আর্জেন্টিনা বনাম আলজেরিয়া
- ১৭ জুন রাত ১০:৩০ – পর্তুগাল বনাম ডিআর কঙ্গো
- ১৮ জুন রাত ১:৩০ – ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া
ভারতীয় দর্শকদের জন্য সুখবর
এবারের বিশ্বকাপের একাধিক ম্যাচ ভারতীয় দর্শকদের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। বিশেষ করে রাত ১০:৩০ টার স্লটের ৮টি ম্যাচ ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে। এছাড়া ভোর ও সকালের বেশ কিছু ম্যাচও দর্শকদের নজর কাড়বে।
ভারতে টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বকাপের সব ১০৪টি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। ফুটবলপ্রেমীরা ইতিমধ্যেই বিশ্বের সেরা তারকাদের লড়াই দেখার জন্য অপেক্ষায় রয়েছেন।
বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ জুলাই ২০২৬, ভারতীয় সময় অনুযায়ী রাত ১২:৩০ মিনিটে, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।


