" " //psuftoum.com/4/5191039 Live Web Directory ভেনেজুয়েলায় পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত রাজধানী কারাকাস, বহু হতাহতের আশঙ্কা //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

ভেনেজুয়েলায় পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত রাজধানী কারাকাস, বহু হতাহতের আশঙ্কা

 


কারাকাস, ২৫ জুন: দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বুধবার (২৪ জুন) পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। প্রথমে ৭.২ মাত্রার এবং মাত্র ৩৯ সেকেন্ড পরে ৭.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। রাজধানী কারাকাস-সহ একাধিক অঞ্চলে বহু ভবন ধসে পড়েছে এবং ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।





মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল কারাকাস থেকে প্রায় ৩০০ কিলোমিটার পশ্চিমে। দুটি ভূমিকম্পই ছিল অগভীর গভীরতায়, ফলে কম্পনের তীব্রতা অনেক বেশি অনুভূত হয় এবং ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়ে যায়।

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো জানিয়েছেন, কারাকাসে একাধিক বহুতল ভবন ও আবাসিক বাড়ি ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজে সেনাবাহিনী, দমকল ও জরুরি পরিষেবার কর্মীরা মোতায়েন করা হয়েছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষকে উদ্ধারের চেষ্টা করতে দেখা গেছে।



USGS প্রাথমিক সতর্কবার্তায় জানিয়েছে, এই ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সংস্থার প্রাথমিক মডেল অনুযায়ী, মৃতের সংখ্যা ১০ হাজার থেকে ১ লক্ষ পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তবে এই মুহূর্তে ভেনেজুয়েলা সরকার আনুষ্ঠানিকভাবে হতাহতদের সংখ্যা প্রকাশ করেনি।



ভূমিকম্পের পর ভেনেজুয়েলা ও আশপাশের ক্যারিবীয় অঞ্চলের জন্য সাময়িক সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়। প্রতিবেশী কলম্বিয়াতেও কম্পন অনুভূত হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এটি গত এক শতাব্দীরও বেশি সময়ে ভেনেজুয়েলায় আঘাত হানা অন্যতম শক্তিশালী ভূমিকম্প। পরিস্থিতি এখনও উদ্বেগজনক এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies