" " //psuftoum.com/4/5191039 Live Web Directory HSEU (CITU)-এর ধারাবাহিক আন্দোলনের জয়, ASP-র চুক্তিভিত্তিক শ্রমিকদের অতিরিক্ত মজুরির নির্দেশ //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

HSEU (CITU)-এর ধারাবাহিক আন্দোলনের জয়, ASP-র চুক্তিভিত্তিক শ্রমিকদের অতিরিক্ত মজুরির নির্দেশ



দুর্গাপুর, ৯ জুলাই: হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (HSEU), CITU অনুমোদিত ইউনিয়নের ধারাবাহিক আন্দোলন ও একাধিক দফা আলোচনার পর অবশেষে নির্বাচনের দিন কর্মরত চুক্তিভিত্তিক শ্রমিকদের অতিরিক্ত মজুরি দেওয়ার সিদ্ধান্ত নিল SAIL-এর অ্যালয় স্টিল প্ল্যান্ট (ASP) কর্তৃপক্ষ।


৮ জুলাই জারি হওয়া সার্কুলার অনুযায়ী, ২৩ এপ্রিল ২০২৬ বিধানসভা নির্বাচনের দিন কর্মরত চুক্তিভিত্তিক শ্রমিকরা চুক্তির ধরন অনুযায়ী ৯৫৮ টাকা অথবা ৮৩৫ টাকা অতিরিক্ত মজুরি পাবেন। এছাড়া, যাঁরা দুর্গাপুরের বাইরে ভোট দিয়েছেন এবং ওই দিন কাজে যোগ দেননি, তাঁদের জন্য বিশেষ ক্যাজুয়াল লিভ (Special CL) ও নির্ধারিত হারে অর্থ প্রদানেরও ব্যবস্থা করা হয়েছে।


HSEU-র দাবি, নির্বাচনের দিন কাজ করা চুক্তিভিত্তিক শ্রমিকদের আইনসঙ্গত প্রাপ্য আদায়ে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে এসেছে। পাশাপাশি ASP কর্তৃপক্ষের সঙ্গে একাধিক দফা বৈঠক ও আলোচনার মাধ্যমে বিষয়টি তুলে ধরা হয়। সেই প্রচেষ্টার ফলেই এই সিদ্ধান্ত এসেছে বলে ইউনিয়নের পক্ষ থেকে দাবি করা হয়েছে।


Top Post Ad

Below Post Ad

Hollywood Movies