" " //psuftoum.com/4/5191039 Live Web Directory কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বড় রাজনৈতিক ও প্রশাসনিক রদবদল: সমাপ্তি গিল্ডের একক আধিপত্যের //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বড় রাজনৈতিক ও প্রশাসনিক রদবদল: সমাপ্তি গিল্ডের একক আধিপত্যের

 



কলকাতা: আন্তর্জাতিক কলকাতা বইমেলা আর এককভাবে 'পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড'-এর নিয়ন্ত্রণে থাকছে না। ২০২৭ সালের ৫০তম (সুবর্ণ জয়ন্তী) আন্তর্জাতিক কলকাতা বইমেলাকে ঘিরে মেলা পরিচালনায় আসছে এক অভূতপূর্ব ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রশাসনিক পরিবর্তন। দীর্ঘ দিন ধরে বইমেলার মূল চালিকাশক্তি হিসেবে থাকা গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে এবং সাধারণ সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়কে নতুন প্রশাসনিক কাঠামো থেকে সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে।

নতুন ২৪ সদস্যের উচ্চক্ষমতাসম্পন্ন পরামর্শদাতা বোর্ড


গিল্ডের দীর্ঘকালীন একচ্ছত্র আধিপত্য ভেঙে রাজ্য সরকারের তরফ থেকে একটি ২৪ সদস্যের উচ্চক্ষমতাসম্পন্ন পরামর্শদাতা বোর্ড (Advisory Committee) গঠন করা হয়েছে। এই নতুন বোর্ডেই নির্ধারিত হবে মেলার ভবিষ্যৎ দিকনির্দেশনা।

  • সুধাংশু-ত্রিদিব বাদ, স্থান অন্য চার প্রতিনিধির: সুধাংশু শেখর দে ও ত্রিদিব চট্টোপাধ্যায় বাদ পড়লেও গিল্ড একেবারে নিষ্ক্রিয় হচ্ছে না। গিল্ডের পক্ষ থেকে চারজন প্রতিনিধি—দেবজ্যোতি দত্ত, অনিল আচার্য, মিলিন্দ দে এবং রাজকুমার বর্মন এই বোর্ডে স্থান পেয়েছেন।

  • সন্ন্যাসী ও রাজনৈতিক মুখের উপস্থিতি: গঠিত এই ২৪ জনের কমিটিতে যেমন রাখা হয়েছে রামকৃষ্ণ মিশন (স্বামী আর্যেষানন্দ) ও ভারত সেবাশ্রম সংঘের (স্বামী সরস্বত্যানন্দ) সন্ন্যাসীদের, তেমনই স্থান পেয়েছেন বিজেপি ঘনিষ্ঠ সাহিত্যিক ও সরাসরি রাজনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরা। তালিকায় রয়েছেন দেবজিৎ সরকার, তনুজা চক্রবর্ত্তী, ওফেলিয়া সিংহ এবং মোহিত রায়ের মতো নাম।

  • আহ্বায়ক প্রসেনজিৎ বক্সী: পুরো এই পরামর্শদাতা কমিটির আহ্বায়ক (Convener) করা হয়েছে সাংবাদিক প্রসেনজিৎ বক্সীকে।

এতদিন যেখানে মেলা উদ্বোধনে ও মেলা প্রাঙ্গণে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সুধাংশু দে ও ত্রিদিব চট্টোপাধ্যায়কে লাঠি ঘোরাতে দেখা যেত, এবার সেই সমীকরণ বদলে গিয়ে রাজনৈতিক প্রেক্ষাপটে প্রাধান্য পেতে চলেছে নতুন রাজনৈতিক ও সামাজিক মুখগুলো।


পরিবর্তন প্রশাসনিক কেন্দ্রেও: স্থান বদলাচ্ছে সংবাদ সম্মেলনের


এতদিন পর্যন্ত বইমেলা সংক্রান্ত যাবতীয় মূল সিদ্ধান্ত এবং আনুষ্ঠানিক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হতো গিল্ডের নিজস্ব কার্যালয়ে। তবে নতুন নিয়মে প্রশাসনিক কেন্দ্রও বদলে যাচ্ছে। জানা গেছে, মেলা সংক্রান্ত সমস্ত পরবর্তী বৈঠক ও প্রশাসনিক আলোচনা এখন থেকে অনুষ্ঠিত হবে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার (EZCC) কার্যালয়ে।


বইমেলা ২০২৭-এর তারিখ

পরামর্শদাতা বোর্ডের ঘোষণা অনুযায়ী, ৫০তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হবে ২০২৭ সালের ২২ জানুয়ারি এবং মেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত


রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ক্ষমতার পাল্লা ভারী হওয়ার এই খেলায় কেবল এক পক্ষ সরে অন্য পক্ষ আসীন হলো। রাজনৈতিক দৃশ্যপটের পরিবর্তনের এই নাটকে বইমেলার চেনা আবহাওয়া ও উদ্বোধনী বিনোদনের রস আস্বাদনে নিশ্চিতভাবেই এক নতুন অভিজ্ঞতা পেতে চলেছে আপামর বাঙালি সমাজ।

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies