" " //psuftoum.com/4/5191039 Live Web Directory বেনাচিতিতে সম্প্রীতির বার্তা, রাখি বন্ধন উৎসবে মেতে উঠলেন বহু মানুষ //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

বেনাচিতিতে সম্প্রীতির বার্তা, রাখি বন্ধন উৎসবে মেতে উঠলেন বহু মানুষ

 



দুর্গাপুর: রাখি শুধু ভাই-বোনের সম্পর্কের প্রতীক নয়, মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা, সম্প্রীতি ও ঐক্যেরও বার্তা বহন করে। সেই ভাবনাকে সামনে রেখে বেনাচিতির পাঁচমাথা মোড়ে আবেগ ও উৎসাহের সঙ্গে পালিত হল রাখি বন্ধন উৎসব

পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী, দুর্গাপুর ইস্পাত কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বহু মানুষ অংশ নেন। একে অপরের হাতে রাখি পরিয়ে ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরেন উপস্থিত সকলে।




অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের প্রাক্তন বিধায়ক সন্তোষ দেবরায়। পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রমিক সংগঠনের বিশিষ্ট নেতৃত্ব এবং সংগঠনের ইস্পাত শাখার নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন বিশিষ্ট বাউল শিল্পী ডক্টর স্বপন  দত্ত , যাঁর গান অনুষ্ঠানের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে। বাউল সঙ্গীতের মানবতাবাদী দর্শনের মধ্য দিয়ে উঠে আসে মানুষে মানুষে মিলন ও সম্প্রীতির বার্তা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌতম ঘোষ, সাধারণ সম্পাদক। তাঁর বক্তব্যে মানুষের মধ্যে বিভেদ ভুলে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসার বন্ধন আরও শক্তিশালী করার আহ্বান উঠে আসে।




অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন বিশিষ্ট বাউল শিল্পী, যাঁর গান অনুষ্ঠানের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে। বাউল সঙ্গীতের মানবতাবাদী দর্শনের মধ্য দিয়ে উঠে আসে মানুষে মানুষে মিলন ও সম্প্রীতির বার্তা।

আয়োজকদের বক্তব্য, বর্তমান সময়ে সামাজিক বিভাজন ও নানা ধরনের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক গড়ে তোলাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।





বেনাচিতির পাঁচমাথা মোড়ের এই আয়োজন তাই শুধুমাত্র একটি উৎসবের মধ্যে সীমাবদ্ধ থাকেনি; বরং ভালোবাসা, মানবতা ও সামাজিক ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার এক মিলনমেলায় পরিণত হয়।

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies