" " //psuftoum.com/4/5191039 Live Web Directory হুমকি ও আবহাওয়ার প্রতিকূলতা উপেক্ষা করে কল্যাণীতে সিপিআই(এম)-এর বিশালাকার জনসভা: বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন মহম্মদ সেলিম //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

হুমকি ও আবহাওয়ার প্রতিকূলতা উপেক্ষা করে কল্যাণীতে সিপিআই(এম)-এর বিশালাকার জনসভা: বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন মহম্মদ সেলিম

 



কল্যাণী, ৩০ আগস্ট: নদীয়ার কল্যাণীতে আয়োজিত সিপিআই(এম)-এর বিশাল জনসমাবেশে তৃণমূল ও বিজেপি—উভয় দলকেই কড়া ভাষায় আক্রমণ করলেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।



সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "তৃণমূলের পথেই আজ হাঁটছে বিজেপি। শাসকদলের পরিণতি দেখেও কোনো শিক্ষা নেয়নি তারা। তৃণমূল একসময় বালিঘাট থেকে কালীঘাট—সব কিছু গায়ের জোরে দখল করেছিল, আর তার ফলেই সাধারণ মানুষ তাদের প্রত্যাখ্যান করে সরিয়ে দিয়েছে। আজ বিজেপিও একইভাবে নিজেদের ক্ষমতার মালিক মনে করছে। কিন্তু গণতন্ত্রের শাসনব্যবস্থায় সরকার গড়লেই কেউ চিরস্থায়ী মালিক হয়ে যায় না।"



শাসক ও বিরোধীদের হুঙ্কার দিয়ে তিনি যোগ করেন, "যারা জনগণকে লাথি মারে, ইতিহাস তাদের চিরতরে মুছে দেয়। আর যারা দিনের পর দিন অত্যাচার ও লাথি সহ্য করে, তারা একদিন হাত মুঠো করে রুখে দাঁড়ায়। বামপন্থীরা সাধারণ মানুষের শিক্ষা, কাজ, ফসলের ন্যায্য দাম এবং সঠিক মজুরির দাবিতে তাদের লড়াই অবিরাম জারি রাখবে।"



এদিনের জনসভাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তুমুল চর্চা শুরু হয়েছে। একদিকে ছিল আবহাওয়া দপ্তরের বৃষ্টির পূর্বাভাস, আর অন্যদিকে ছিল বিজেপি’র হুমকির ভয়। কিন্তু সব ধরনের বাধা ও হুমকি হটিয়ে এদিন সমাবেশে হাজির হন বহু অংশের মানুষ। করিমপুর, চাকদা, পলাশী সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মী-সমর্থকদের মিছিলে ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। মানুষের ভীড় এতটাই বেশি ছিল যে মূল সভাঘরের মাঠ ছাপিয়ে সমাবেশ ছড়িয়ে পড়ে কল্যাণী রেল স্টেশন পর্যন্ত। বহু মানুষ প্ল্যাটফর্মে দাঁড়িয়েই নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং আগামী দিনের লড়াইয়ের অঙ্গীকার নেন।

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies