" " //psuftoum.com/4/5191039 Live Web Directory আইন অমান্য মামলায় মাঝরাতে গ্রেপ্তার প্রাক্তন বিধায়ক শ্রুতিনাথ প্রহরাজ, মিলল জামিন //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

আইন অমান্য মামলায় মাঝরাতে গ্রেপ্তার প্রাক্তন বিধায়ক শ্রুতিনাথ প্রহরাজ, মিলল জামিন



বিশেষ সংবাদদাতা, উত্তরপাড়া: ১০ আগস্টের আইন অমান্য কর্মসূচিকে কেন্দ্র করে গভীর রাতে সিপিআই(এম) হুগলী জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তথা উত্তরপাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক অধ্যাপক শ্রুতিনাথ প্রহরাজকে গ্রেপ্তার করল পুলিশ। মাঝরাতে উত্তরপাড়ার বাসভবন থেকে চুঁচুড়া থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তাঁর সাথে কোন্নগরের আরও দুই সিপিআই(এম) কর্মী — দীপক চক্রবর্তী ও অনুপম চক্রবর্তীকেও গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আদালত থেকে তাঁরা জামিনে মুক্ত হন।

গত ১০ আগস্ট চুঁচুড়া ঘড়ির মোড়ে বামপন্থীদের জেলা শাসক (DM) দপ্তর অভিযান ও আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা জেলা শাসক দপ্তরের দিকে এগোতে গেলে বাধা দেয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে কর্মী-সমর্থকদের ছত্রভঙ্গ করে। সেই ঘটনায় একাধিক কর্মী আহত হন এবং ঘটনাস্থল থেকেই ৪০ জনের বেশি বাম কর্মীকে আটক করা হয়। সেই মামলার সূত্র ধরেই পুলিশ এবার প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে এই নৈশ পদক্ষেপ গ্রহণ করে।

রাজনৈতিক প্রতিক্রিয়া
গ্রেপ্তারের টাইমিং নিয়ে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সম্প্রতি মীনাক্ষী মুখার্জি ও শ্রুতিনাথ প্রহরাজের যৌথ নেতৃত্বে উত্তরপাড়া পৌরসভা অভিযান কর্মসূচি পালিত হয়। সিপিআই(এম) নেতৃত্বের দাবি, পৌরসভা অভিযানের রাজনৈতিক প্রভাব ও বিরোধীদের কণ্ঠরোধ করতেই পুলিশকে ব্যবহার করে মিথ্যা মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাঝরাতে এই গ্রেপ্তারি চালানো হয়েছে।

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies