" " //psuftoum.com/4/5191039 Live Web Directory দুর্গাপুরে স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপন জেলাস্তর যুব উৎসব ২০২২ //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

দুর্গাপুরে স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপন জেলাস্তর যুব উৎসব ২০২২

স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপন জেলাস্তর যুব উৎসব ২০২২


নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুর এর উদ্যোগে এবং দুর্গাপুর সাবডিভিশনাল স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাব সমন্বয় সমিতি ও রোটারি ক্লাব অফ দুর্গাপুর স্মার্ট সিটি'র সহযোগিতায় বিপুল উৎসাহ উদ্দীপনা সহকারে আজ ২৮/৯/২২ তারিখে সৃজনী অডিটোরিয়াম হলে, দুর্গাপুর-১৬-এ পশ্চিম বর্ধমান জেলা যুব উৎসব 2022 অনুষ্ঠিত হয়েছে ।
উৎসবের সূচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক কমেলেন্দু মুখার্জি। উপস্থিত ছিলেন এডিডিএ এর ভাইস চেয়ারম্যান কবি দত্ত, ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর ডেপুটি জেনারেল সেক্রেটারি কবি ঘোষ,বিশিষ্ট সমাজসেবী কামিনী কুমার গুছাইত,শিক্ষাবিদ সুচিন্ত চট্টরাজ,রোটারিয়ান প্রদীপ সামন্ত ও সুবীর রায়,উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক রাজেশ পালিত,দুর্গাপুর মহকুমা ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব সমন্বয় সমিতির মৃত্যুঞ্জয় সামন্ত, স্বস্তিকা ব্যানার্জি, রঞ্জন ব্যানার্জি, অরবিন্দ মাজি এবং অনান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভাপতিত্ব করেন নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুর এর আধিকারিক প্রদীপ কুমার সাহা।



স্বরচিত কবিতা লেখা, চিত্রাঙ্কন,মোবাইল ফটোগ্রাফি,ভাষণ প্রতিযোগিতা,যুব সংবাদ, সমবেত লোক নৃত্য,শাস্ত্রীয় নৃত্য প্রতিযোগিতা হয়েছে।জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট ৩১৯ জন প্রতিযোগী উৎসবে অংশ নিয়েছে।




উৎসব শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রতিযোগিতায় ১ম ও ২য় স্থানাধিকারীরা কলকাতায় রাজ্যস্তর প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।এছাড়াও জেলার ৫৪ টি ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মান জ্ঞাপন করা হয়েছে। অভাবনীয় উচ্চমানের উৎসব হয়েছে।


Tags

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies