সিনিয়র অ্যাডভোকেট আর ভেঙ্কটরামানিকে ভারতের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন। অ্যাটর্নি জেনারেল হিসাবে মিঃ ভেঙ্কটরামানির নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি গতকাল কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের আইন বিষয়ক বিভাগ দ্বারা জারি করা হয়েছিল।
মিঃ ভেঙ্কটারমানি বর্তমান অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপালের স্থলাভিষিক্ত হবেন যার মেয়াদ ৩০ সেপ্টেম্বর-এ শেষ হবে। মিঃ ভেনুগোপাল বর্তমানে তার তৃতীয় মেয়াদে রয়েছেন।
এর আগে, সিনিয়র আইনজীবী মুকুল রোহাতগি সরকারের শীর্ষ আইনজীবী ভারতের অ্যাটর্নি জেনারেল হিসাবে ফিরে আসার কেন্দ্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। ৬৭.বছর বয়সী রোহাতগি ২০১৭ সালে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছিলেন, যখন মিঃ ভেনুগোপাল তাঁর স্থলাভিষিক্ত হন।


