" " //psuftoum.com/4/5191039 Live Web Directory দুর্গাপুজোর কার্নিভাল প্রশ্নবানে বিদ্ধ //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

দুর্গাপুজোর কার্নিভাল প্রশ্নবানে বিদ্ধ



রাজ্য জুড়ে দুর্গা কার্নিভাল ঘিরে ব্যাপক কটাক্ষের মুখে শাসক দল, একদিকে রাজ্যের শিক্ষক নিয়োগে পাহাড় প্রমান দুর্নীতি ।সেই সঙ্গে রাজ্যের রাজধানী কলকাতায় রাস্তায় বসে আছে চাকরি প্রার্থীরা তাদের অভিযোগ একাধিক দুর্নীতির বেড়াজালে তারা আজ চাকরি থেকে বঞ্চিত অন্য দিকে রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রীর ঘনিষ্ট দের কাছ থেকে মিলছে সরকারি সিলমোহর দেওয়া খামে কোটি কোটি টাকা ।এখানেই শেষ নয় গণতন্ত্রে ন্যূনতম প্রতিবাদ নিরুদ্দেশ , যেখানে যতটুকু প্রতিবাদ জুটছে লাঠি লাথি ঘুষি।প্রতিক্ষেত্রে নির্বাচনে নিরবিচ্ছিন্ন লুঠ দেখেছে রাজ্যবাসী।

বেশ ঘটা করেই দুর্গাপুজো কমিটির হাতে ৬০,০০০ টাকা তুলে দেওয়া হয়েছে , তার প্রতিদান হিসেবে সরকারের প্রধান মুখ্যমন্ত্রীর ছবি বিভিন্ন প্যান্ডেলে।দুর্গাপুজো বাঙালিদের কাছে পুজো নয় এটি একটি উৎসব ।সেই উৎসবকে ব্যবহার করেই রাজনৈতিক প্রচারে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেস।বেশ অবাক করার মতন ঘটনা হলেও দুর্গা প্রতিমার হাতে তৃণমূলের পতাকা পর্যন্ত দেখা গেছে হুগলির গুঁড়াপে।


এবার আসি দুর্গাপুরের দুর্গা কার্নিভাল এখানে পুরসভা ভেঙে প্রশাসক নিয়োগ হয়েছে , ভোটের দিনক্ষণ ঘোষণা না করে বকলমে তৃণমূলের নেতৃত্বের হাতে ই দায়িত্ব থেকেছে।২০১৭ সালে লুঠের মাধ্যমে যা ইতিহাসে জায়গা করে নিয়েছে ।এবার তাদের হাত ধরেই দুর্গা কার্নিভাল যেখানে শহরের বুকে একাধিক বঞ্চনা
।শহরের ব্যস্ততম রাস্তা অবরুদ্ধ করে কার্নিভাল কার্যত শাসক দলের প্রচারে পরিপূর্ণতা পাচ্ছে বলেই ধারণা রাজনৈতিক মহলের।
Tags

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies