দুর্গাপুরের কার্নিভালের আওয়াজে আর্তনাদ চাপা পড়ে
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
পঙ্কজ রায় সরকার
নামঃ- সুব্রত বাদ্যকর
নিবাসঃ- দুর্গাপুর পূর্ব বিধানসভার ২৪ নং ওয়ার্ডের সুকান্তপল্লী।ক্লাশ ১১ এর ছাত্র সুব্রত।গতকাল রাত্রে ঠাকুমাকে বিজয়ার প্রনাম করে বের হওয়ার পরে নাকি কয়েকজন দুষ্কৃতি খুনের চেষ্টা করে।ধ্বস্তাধস্তি হওয়ার পরে সুব্রতকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।অতি ক্ষুদ্র ব্যাবসায়ীর ছেলে সুব্রত বাদ্যকরকে প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।আবার ছেড়েও দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এখন সুব্রত সহ গোটা পরিবার আতংকে।কে করলো? কেন করলো? এগুলো বের করার দায়িত্ব যাদের তারা নিশ্চয়ই চেষ্টা করবে।না করলে?? সেসব আজকের লেখাতে নয়।কিন্তু দুর্গাপুরে দুর্গাপূজার পর বিজয়া করতে বেরিয়ে এরকম ঘটনা মনে পড়ছে না।
যথারীতি সিপিআইএম পার্টি নেতৃত্ব,কর্মীরা ওদের পরিবারে পৌঁছেছে। কিন্তু যারা ভোট লুঠে বা ভোট পেয়ে জনপ্রতিনিধি বা এই অপরাধমূলক কাজের সাথে যুক্ত অপরাধীদের বের করার দায়িত্বে থাকা পুলিশ তাদের সময় হয় নি।তারা এই সময়ে ব্যাস্ত দুর্গাপূজোর কার্নিভাল নিয়ে!!!!



