নেপালের ভূমিতে একাধিক সচেতনতার বার্তা নিয়ে তারা যাচ্ছেন , একদিকে যুদ্ধ এর বিরুদ্ধে প্রচার আরেকদিকে শিক্ষা প্রসারের গুরুত্ব এছাড়াও কুসংস্কারের বিরুদ্ধে প্রচারে আলোকিত করবেন তারা।তারা যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তায় স্কুলগুলোতে প্রচার করবেন ঠিক তেমনি বাজার গুলিতে প্রচার থাকবে।
সকালে টেগর এভিনিউতে আই লাভ দুর্গাপুর সাইনেজ এর সামনে থেকে যাত্রা শুরু করলো তারা।৭ জন অভিযাত্রীদের সম্বর্ধনা দিয়ে পতাকা নেড়ে যাত্রা শুরু করালেন কারখানার সিইও শ্রী বিপি সিং মহাশয়।উপস্থিত ছিলেন কারখানার একাধিক আধিকারিক।
আগামী ২ তারিখ অবধি এই যাত্রা চলবে সংস্থার পক্ষ থেকে বিশ্বব্রত কুমার বলেন বিভিন্ন কর্মসূচি চলতে থাকবে আগামী ১৭ ই ডিসেম্বর শিশু কিশোরদের নিয়ে শহর চেনার বার্তা নিয়ে সাইকেল করে দেউলে।রাতের আকাশ চেনার কর্মসূচি নেওয়া হবে সঙ্গে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ এছাড়াও জানুয়ারি মাসে হবে রককলাইম্বিং কোর্স পুরুলিয়ার বেরো পাহাড়ে।আগামি বছর একাধিক কর্মসূচি।আপাতত ইন্দো নেপাল বাইক মিছিল কে কেন্দ্র করে উন্মাদনার সৃষ্টি হয়েছে দুর্গাপুরে।





