" " //psuftoum.com/4/5191039 Live Web Directory দুর্গাপুর থেকে নেপাল বাইকে যাত্রা নিয়ে বৈঠক //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

দুর্গাপুর থেকে নেপাল বাইকে যাত্রা নিয়ে বৈঠক



এক স্বপ্নের উড়ান পাড়ি দিতে চলেছে দুর্গাপুর মাউন্টারিয়ারিং এডভেঞ্চার এসোসিয়েশনের উদ্যোগে বাইকে করে নেপালের মাস্টাঙ্গ ভ্যালী। সঙ্গে আছে বেশ কিছু বার্তা তার মধ্যে রয়েছে বিশ্ব শান্তির বার্তা। বেশ কয়েকটি সংস্থা এগিয়ে এসেছে এই স্বপ্নের উড়ানকে সফল করতে।দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বেশ কিছু সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছেন এছাড়াও বেশ কিছু সংস্থা যেমন ব্যাঙ্কিং পার্টনার হিসেবে পাশে দাঁড়িয়েছে এইচ ডি এফ সি , লুব্রিক্যান্ট পার্টনার হিসেবে রয়েছে মতুল লিউব,এছাড়াও সহায়তায় রয়েছে সুকন্যা রিয়ালটর ও বি এল এন ইঞ্জিয়ারিং।



o.

অভিযাত্রী দলকে শুভেচ্ছা ও অভিবাদন জানাতে দেশবন্ধু ভবনে মিলিত হলো সংস্থার সদস্যরা। ভালোবাসা ও শান্তির এই বার্তাবাহক দলকে ডিএসপির এক আধিকারিক টিম তাদের হাতে তুলে দিলেন দেশের জাতীয় পতাকা ডি এস পির লোগো এছাড়াও হ্যালমেট এবং ট্র্যাকসুট।উপস্থিত ছিলেন ডিএসপি এর জি এম মুরালিধরন। বাইক টিমের অধিনায়ক বিশ্বব্রত চ্যাটার্জি বাইক ভ্রমনের বিস্তারিত ব্যাখ্যা করেন।সংস্থার একাধিক কর্মসূচির কথা ব্যাখ্যা করা হয় ।সারা বছর এই সংস্থার উদ্যোগে একাধিক কর্মসূচি নেওয়া হয়।আগামী ২০ তারিখ রওয়ানা দেবে এই দলটি।




Tags

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies