পদযাত্রায় সাফল্য দেখে শাসক তৃণমূল কংগ্রেস বেশ চাপে বোঝা গেলো যখন পথসভা বন্ধ করতে এলো।আজ সন্ধে বেলায় মামরা বাজারে পথসভার আয়োজন করে বামেরা , আগামী ২২ শে নভেম্বর বোরো অফিস অভিযানের লক্ষ্যে।পথসভা যখন শেষের মুখে একদল দুষ্কৃতী লাঠি নিয়ে পথসভা বন্ধ করতে উদ্যত হয়।পাল্টা প্রতিরোধে নামে বামেরা।এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।এলাকার মানুষের চাপে পিছু হটে তারা।বাম নেতা রাকেশ শর্মা বলেন যতই বাধা আসুক শহরের প্রয়োজনে বোরো অফিস ঘেরাও হবে শহর বাঁচাতে পদযাত্রা চলবে।আজকের ঘটনায় প্রমান হচ্ছে সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে মানুষ খুলতে আরম্ভ করলো দুর্গাপুরে শাসকের চোখে চোখ রেখে।
দুর্গাপুরে বামেদের পথসভা বানচাল করতে গিয়ে প্রতিরোধের মুখে তৃণমূল
17 November
বামেদের পথসভা বানচাল করতে প্রতিরোধের মুখে তৃণমূল কংগ্রেস, ঘটনাটি দুর্গাপুরের মামরা বাজারে।দুর্গাপুরের প্রতিটি ওয়ার্ডে শুরু হয়েছে পদযাত্রা শহর বাঁচাতে এবং শহরের গণতন্ত্র ফেরানোর ডাক দিয়ে।পদযাত্রায় ব্যাপক উৎসাহ চোখে পড়ার মতন , বহু এলাকায় মানুষ তুলে নিয়েছে লাল ঝান্ডা।শহরের উন্নয়নের দাবি নিয়ে যখন পদযাত্রা চলছে সেই নিয়েও নড়েচড়ে বসেছে প্রশাসন।রাস্তা মেরামত করতে রাতারাতি পথে নেমেছে পুর প্রশাসন।
Tags




