" " //psuftoum.com/4/5191039 Live Web Directory দুর্গাপুরে শহীদ চয়ন চ্যাটার্জি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনে জয় পেলো ভারতী ভলিবল ক্লাব //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

দুর্গাপুরে শহীদ চয়ন চ্যাটার্জি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনে জয় পেলো ভারতী ভলিবল ক্লাব



শহীদ চয়ন চট্টপাধ্যায় স্মৃতিফুটবল টুর্নামেন্টের আজকের ৩য় কোয়ার্টার ফাইনাল ম্যাচে পরস্পর পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্ধন্ধীতা করতে নামেন দূর্গাপুর এর দুই অন্যতম নামি ক্লাব দুর্গাপুর হিরোজ ও ভারতি ভলিবল ক্লাব। দু'পক্ষের আক্রমণ প্রতিআক্রমণে খেলা জমে ওঠে। প্রথমার্ধে খেলার ২০ মিনিট এর মাথায় দুর্গাপুর হিরোজ ফুটবল ক্লাব এর আনন্দ হেমব্রমের করা গোলে এগিয়ে যায়।


তারপর দ্বিতীয়ার্ধে শুরুর ১০ মিনিট এর মাথায় ভারতি ভলিবল ক্লাব এর বাবুলাল হাঁসদা গোল করে খেলায় সমতা ফেরান। নির্ধারিত সময়ে খেলা অমিমাংসীত থাকে ও খেলা ট্রাইবেকারের দিকে এগোয়।ট্রাইবেকারের ৫ - ৪ গোলে জয়ী হয়ে তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠে ভারতি ভলিবল ক্লাব। ভারতী ফুটবল ক্লাব এর বিট্টু কিসকু আজকের খেলায় সেরা নির্বাচিত হন।

আজকের খেলায় পরিচালনা করেন উজ্জ্বল মুখার্জী , বিমান দাস ও মনসা রুনি। আজ মাঠে উপস্থিত ছিলেন দুর্গাপুরে র প্রাক্তন নামী ফুটবলার শুভাশিস মাইতি।

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies