WPL : ইতিহাস, দুরন্ত ফাইনালে জয়ী মুম্বই
একেই বলে ফাইনাল। লড়াই হল শেষ পর্যন্ত। তবে ব্যাটিং উইকেটে টিকে থেকে প্রথম উইমেন প্রিমিয়ার লীগ জিতে নিল মুম্বই ইন্ডিয়ান্স। তাঁরা ম্যাচ জিতল শেষ ওভারে। সৌজন্যে শিভার ব্রান্টের অর্ধশতরানের ইনিংস। মুম্বই ম্যাচ জিতল সাত উইকেটে।


