৩০০ কোটি ছুঁতে পারে জীবনকৃষ্ণের দুর্নীতি
পার্থ-কুন্তলকে ছাপিয়ে যাবে তৃণমূলের বিধায়ক জীবনকৃষ্ণ সাহার দুর্নীতি। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। মনে করা হচ্ছে ৩০০০ চাকরিপ্রার্থীর কাছ থেকে গড়ে ৬ লাখ থেকে ১৫ লাখ টাকা করে নেওয়া হয়েছিল। সব মিলিয়ে দুর্নীতির অঙ্ক চলে যেতে পারে ৩০০ কোটিতে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই জানিয়েছেন, নিয়োগ কেলেঙ্কারিতে ১০০জন তৃণমূল বিধায়ক এজেন্ট হিসাবে কাজ করেছেন।


