শুরু হল ঝড়-বৃষ্টি, বজ্রপাতে মৃত ১২
কাঠফাটা গরমে স্বস্তি দিয়ে পশ্চিমবঙ্গের বহু জেলায় শুরু হয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। এখনও পর্যন্ত পূর্ব বর্ধমানে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে মোট ১২ জনের। আহত প্রায় ৫ জন। ঝড়-বৃষ্টির সময় মাঠে বা খোলা আকাশের নীচে না থাকার অনবরত আবেদন জানাচ্ছে প্রশাসন। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেই বইতে পারে ঝোড়ো হাওয়াও ।


