ববি-মমতা সংঘাত
এর আগেও অনেকবার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে সংঘাতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরিবহনমন্ত্রীর পদ থেকেও সরিয়ে দেওয়া হয় ফিরহাদকে। কিছুদিন আগে ফুরফুরা সরিফের চেয়ারম্যান পদ থেকেও সরিয়ে দেওয়া হয় তাঁকে। মাঝে-মধ্যেই বিভিন্ন বৈঠকে প্রকাশ্যে ফিরহাদকে ধমক দিতেও দেখা গেছে মুখ্যমন্ত্রীকে। রাজনৈতিক মহলের ধারণা দলের সঙ্গে তৈরী হয়েছে দূরত্ব। এতেই নাকি ক্ষুন্ন হয়েছেন ববি। তবে দল ছাড়ছেন তিনি, উঠছে প্ৰশ্ন৷


