IPL: প্লে অফে পৌঁছনোর সম্ভাবনা জিইয়ে
রাখল KKR
দাপটের সঙ্গে চেন্নাই সুপার কিংসকে হারাল কলকাতা নাইট রাইডার্স। প্লে অফে যাওয়ার আশা জিইয়ে রাখল নীতীশ রানার দল। সিএসকে-র বিরুদ্ধে ১৪৫ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে প্রথমে রহমানুল্লাহ গুরবাজের উইকেট হারিয়েছিল কলকাতা। অধিনায়ক নীতিশ রানা(৫৭) ও রিঙ্কু সিং(৫৪) ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। শেষে আন্দ্রে রাসেলের ব্যাটিংয়ের জেরে ম্যাচ জেতে কলকাতা। ১৩ ম্যাচ খেলে ১২ পয়েন্টে পৌঁছল কেকেআর।


