অভিষেককে তলব করতে পারবে সিবিআই: হাইকোর্ট
কুন্তল ঘোষের চিঠি মামলায় স্বস্তি পেলেন
না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক
অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর সোমবারও স্থগিতাদেশ দিলেন না বিচারপতি অমৃতা সিনহা। অর্থাৎ চাইলে সিবিআই তলব করতে পারবে অভিষেককে! তথ্যে অসঙ্গতি ধরা পড়লে তাঁকে গ্রেফতার করাও হতে পার বলে মনে করছে বিরোধীরা। তাতে যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জয় হতে চলেছে, তা অনায়াসে
বলা চলে।


