ভয়ঙ্কর ঝড়-বৃষ্টি, পশ্চিমবঙ্গে পরপর মৃত্যু
ঘণ্টায় ৬২ কিমি এবং ৮৪ কিমি বেগের দুটি ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডবলীলায় বিধ্বস্ত হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিতে রাজ্যে পরপর প্রাণহানির ঘটনা ঘটেছে। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে প্রবল ঝড়ে গাছ চাপা পড়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে বর্ধমানে বজ্রপাতের জেরে দুই জনের মৃত্যু হয়েছে বলে খবর। সোমবার সারারাত দুর্যোগ জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।


