দুর্ঘটনা: উড়ল অভিষেকের ক্যাম্প অফিসের তাঁবু
কোনওমতে ফের বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার ৪০ মিনিটের ঝড়ে দুর্গাপুরে ভেঙে গুড়িয়ে শেষ হয়ে গেল 'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচির ক্যাম্প অফিস। ঝড়ের সময়ে সেই শামিয়ানার নীচেই ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৈঠক করছিলেন দলের নেতা-কর্মীদের সঙ্গে। আচমকাই আকাশ কালো করে শুরু হয় ভয়ঙ্কর ঝড়। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। উড়ে যায় একের পর তাঁবু।


