বয়স হয়েছে, স্বাস্থ্য পরীক্ষা হাওড়া ব্রিজের
বয়স হয়েছে ৮০ বছরের বেশি। প্রৌঢ়ত্বের
দোরগোড়ায় পৌঁছানো মহানগরীর অন্যতম আইকন এই হাওড়া ব্রিজের স্বাস্থ্যপরীক্ষা শুরু হচ্ছে এবার। আবার, প্রায় বছর কুড়ি পরে। বুধবার এই খবর জানিয়েছেন সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কলকাতা বন্দরের নবনিযুক্ত
চেয়ারম্যান রথেন্দ্র রমণ। জানান, বর্ষার পরেই হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতুর স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত সমীক্ষা শুরু হবে।


