জামা ছিঁড়ে, গোপনাঙ্গ স্পর্শ করে, শারীরিক হেনস্থা করার অভিযোগ করলেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের দলিত অধ্যাপিকা। তাঁর এই অভিযোগ বিশ্ববিদ্যালয়েরই দুই অধ্যাপিকা এবং ২ ছাত্রীর বিরুদ্ধে। দাবি, ভুক্তভোগী সহকারী অধ্যাপিকাকে পদ থেকে সরে যাওয়ার হুমকি দেওয়া হত। তাতে রাজি না হওয়ায় শারীরিক হেনস্থা করা হয়। তিনি চিৎকার করলে বিভাগের কয়েকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করেন।

