সিবিআইকে তীব্র ভর্ৎসনা করে নিয়োগ দুর্নীতিতে ধৃত চার শিক্ষককে জামিন দিল আদালত।নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় বড় মাথাদের পাশাপাশি শিক্ষকদের উপরেও নজর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। কিছুদিন আগেই, টাকা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন চার শিক্ষক। এবার তাঁদের জামিন দিল আলিপুর আদালত। অভিযুক্ত চার শিক্ষককেই এদিন অন্তর্বর্তী জামিনের নির্দেশ দিল আদালত৷


