যাদবপুরকাণ্ডে ধৃত তিন ছাত্রের ৩১ অগাস্ট পর্যন্ত পুলিশে হেফাজতের নির্দেশ দিল আদালত৷ আদালতে সরকারি আইনজীবীরা জানান, 'এরা সবাই সফল অপরাধী, কিন্তু ব্যর্থ অভিনেতা। তদন্তকারীদের বিভ্রান্ত করতে বারবার বয়ান বদল করছেন অপরাধীরা।' এই কাণ্ডে ইতিমধ্যে পুলিশের জালে ধরা পড়েছেন মোট ১২ জন।


