দুর্গাপুর, ১৪ সেপ্টেম্বর, ২০২৩: দুর্গাপুরের তামলা অঞ্চলে ইউনাইটেড ব্যাঙ্কের পাশে থাকা মাঠে আজ সকালে হঠাৎ করে DSP কর্তৃপক্ষ CISF ও পুলিশ নিয়ে হাজির হয় এবং ব্যাঙ্কের পাশে থাকা মাঠে একটি বোর্ড ও ভূমি পুজোর পরিকল্পনা করে ।
এই খবর পেয়ে এলাকার বস্তিবাসী মানুষরা সমবেত হয়ে প্রতিরোধে নামেন তাদের অভিযোগ এলাকার মানুষের সাথে আলোচনা না করেই এই প্রক্রিয়া নিয়েছে।উচ্ছেদ নিয়ে সেইল কর্তৃপক্ষের সাথে যখন আলোচনা চলছে তখন কর্তৃপক্ষের এই পদক্ষেপের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে।সিআইএসএফ এর সাথে খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায় অভিযোগ এলাকার মহিলাদের উপর লাঠিচার্জ করে তারা। প্রতিবাদে বস্তিবাসী মানুষ রাস্তা অবরোধ করেন।
পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির নেতা মাননীয় মহাব্রত কুন্ডু, লক্ষীরাম মুর্মু, বুধন মন্ডল সহ সকলে উপস্থিত হয়ে প্রতিবাদ জানান।বস্তিবাসীরা দাবি করেন, বস্তি উচ্ছেদ করা যাবেনা, পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ নয়। DSP কর্তৃপক্ষকে অবিলম্বে সমস্ত বিষয় (কতটা জমি প্রয়োজন, কত কর্মসংস্থান হবে, উপযুক্ত ক্ষতিপূরণ) জনসমক্ষে আনতে হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে জেলা শাসককে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।
পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির নেতা মহাব্রত কুন্ডু বলেন, "বস্তিবাসীরা এই এলাকায় বহু বছর ধরে বসবাস করছেন। তাদের এখানে পুনর্বাসন না করে উচ্ছেদ করা হবে না। আমরা এই উচ্ছেদের বিরুদ্ধে রুখে দাঁড়াব।"
বস্তিবাসীরা রাস্তা অবরোধ করে তীব্র প্রতিবাদ জানিয়ে বলছেন, "আমরা এই মাঠে আমাদের জীবন-জীবিকা গড়ে তুলেছি। আমাদের এখানে উচ্ছেদ করা হলে আমরা কোথায় যাব? আমরা এই উচ্ছেদের বিরুদ্ধে রুখে দাঁড়াব।"
এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি এই ঘটনার প্রতিবাদে এলাকায় প্রতিবাদ সভায় ডাক দিয়েছে।






