ঢাকার মহম্মদপুরের কৃষি মার্কেটে আগুন লাগায় পাঁচশোর বেশি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ১৭টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
জানা গেছে, অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় এই ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এই ঘটনায় ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হয়নি। তবে স্থানীয় ব্যবসায়ীদের ধারণা, কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসন দেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

.jpeg)
