" " //psuftoum.com/4/5191039 Live Web Directory রাজস্থানে এক মহিলাকে নগ্ন করে রাস্তায় ঘোরানোর অভিযোগে গ্রেফতারি //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

রাজস্থানে এক মহিলাকে নগ্ন করে রাস্তায় ঘোরানোর অভিযোগে গ্রেফতারি




 শুক্রবার রাজস্থানের প্রতাপগড় জেলায় এক মহিলাকে নগ্ন করার ভিডিও প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, পারিবারিক কলহের জেরে মহিলার শ্বশুরবাড়ির লোকেরা এই জঘন্য কাণ্ড ঘটিয়েছে। এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর শুক্রবার রাতে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, "প্রতাপগড় জেলায় এক মহিলাকে নগ্ন করার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।


এডিজি ক্রাইমকে ঘটনাস্থলে পাঠিয়ে এই বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। সভ্য সমাজে এই ধরনের অপরাধীদের কোনো স্থান নেই। এই অপরাধীদের যত তাড়াতাড়ি সম্ভব জেলে পাঠানো হবে এবং ফাস্ট ট্র্যাক আদালতে বিচারের পরে শাস্তি দেওয়া হবে।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর রাজস্থান পুলিশের ডিজিপি উমেশ মিশ্র বলেন, "এই ঘটনা অত্যন্ত নৃশংস। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় পুলিশ ঘটনাটি জানতে পারে। ঘটনাটি জানাজানি হতেই পুলিশ তাত্‍ক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ঘটনার পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। ঘটনার সঙ্গে জড়িত শ্বশুরবাড়ির সব লোককে চিহ্নিত করা হয়েছে। আমাদের টিম ক্রমাগত অভিযান চালাচ্ছে। আমি নিশ্চিত যে অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করা হবে।"

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies