" " //psuftoum.com/4/5191039 Live Web Directory বিজেপির অমৃত কলস যাত্রা: দেশপ্রেম বা ভোটের প্রচার? //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

বিজেপির অমৃত কলস যাত্রা: দেশপ্রেম বা ভোটের প্রচার?

 


কলকাতা, ২০ অক্টোবর ২০২৩: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে একপ্রকার ভোটের প্রচারে নেমেছে বিজেপি। গোটা দেশ জুড়ে রাষ্ট্রবাদকে সামনে রেখেই রাজনীতির প্রচার শুরু করেছে তারা। আজ কলকাতার বুকে অমৃত কলস যাত্রা শুরু করলো বিজেপি।

কলেজ স্কোয়ার থেকে শুরু এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, প্রমুখ।

এই ‘আমার মাটি আমার দেশ’ কর্মসূচির আওতায় বিভিন্ন ব্লক থেকে মাটি সংগ্রহ করেছে বিজেপি। এই মাটি নিয়ে বিভিন্ন ব্লকের নেতা, কর্মীরা আজই দিল্লি রওনা হচ্ছেন। গেরুয়া শিবিরের দাবি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে আনা মাটি দিয়েই তৈরি হবে দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের অমৃত উদ্যান।

তবে অমৃত কলস যাত্রার মধ্যেই সরকারের নীতি নিয়ে উঠলো সমালোচনা। শারদীয়া উৎসবের পরেই আকাশছোঁয়া দাম পেঁয়াজের সেই সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থান রাষ্ট্রসংঘে যা বিগত যুদ্ধ বিরোধী অবস্থান থেকে পিছু হটতে দেখা যাচ্ছে। দেশে বেকারত্বের হার সবচেয়ে বেশি।

দেশের এই আর্থিক সংকটের মাঝে ভোটের প্রচার এখন দেশপ্রেমের কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলবে।

বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে, এই অমৃত কলস যাত্রা শুধুমাত্র একটি প্রতীকী উদ্যোগ। এই যাত্রার মাধ্যমে দেশের মানুষকে দেশপ্রেমের চেতনা জাগ্রত করা হবে।

তবে বিরোধী দলগুলির অভিযোগ, এই অমৃত কলস যাত্রা আসলে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য বিজেপির ভোটের প্রচার।

তারা আরও অভিযোগ করেছেন, এই যাত্রার মাধ্যমে বিজেপি সরকারের ব্যর্থতা ঢাকতে চাইছে।

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies