" " //psuftoum.com/4/5191039 Live Web Directory দক্ষিণ দিনাজপুরে রক্তের সংকট, স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এলো চিঙ্গিশপুর //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

দক্ষিণ দিনাজপুরে রক্তের সংকট, স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এলো চিঙ্গিশপুর

 


দক্ষিণ দিনাজপুর থেকে সংবাদাতা সুশান্ত কুন্ডু

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট এবং গঙ্গারামপুর হাসপাতালে চরমতম রক্তের সংকট। এই সংকট সমাধানে আজ রবিবার ২৯ শে অক্টোবর ২০২৩ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর অঞ্চলের দক্ষিণ নগর প্রতাপ সংঘের ব্যবস্থাপনায় পরিচালনায় দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ও দক্ষিণ দিনাজপুর ভলেন্টারি ব্লাড বোনাস ফোরামের যৌথ সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।



এই রক্তদান শিবিরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্য অশোক কৃষ্ণ কুঁজুর। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর ভলান্টারে ব্লাড ডোনাল ফোরামের রক্তদান আন্দোলনের কর্মী রূপালী দাস কুন্ডু, চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য দীপিকা বর্মন, চিঙ্গিসপুর তৃণমূল মহিলা সমিতির সভানেত্রী ঝরনা বর্মন এবং রক্তদান শিবিরের আয়োজক রঞ্জন বর্মন মহাশয়।

রক্তদান শিবির শুরুতে অতিথিদের উত্তরিও পরে বরণ করে নেওয়া হয়। রক্তদান আন্দোলনের ওপর সংগীত পরিবেশন করেন এই গ্রামের সমস্ত সদস্য সদস্যরা।



কুঞ্জুর সাহেব বলেন, "এইরকম রক্তদান শিবি র প্রতিটি এলাকায় প্রতিটি ক্লাব এগিয়ে আসতে হবে কারণ রক্ত কোন পণ্য নয় রক্তই হৃদয়ের দান তাই এই সমস্ত শিবির বেশি বেশি করে আরো ফোরামের সঙ্গে যোগাযোগ করে আপনার শিবির আয়োজন করুন আমাদের অঞ্চলের এখনো অনেক গ্রাম পৌঁছাতে পারেনি সেই সব গ্রামগুলোতে শিবির আয়োজন করব। ফোরামের সঙ্গে যুক্ত হয়ে।"


এই রক্তদান শিবিরে তিনজন মহিলা সহ মোট 22 জন রক্ত দান করেন।

এই রক্তদান শিবিরের মাধ্যমে চিঙ্গিশপুর এলাকায় রক্তের সংকট কিছুটা হলেও লাঘব হবে বলে আশা করা যাচ্ছে।

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies