" " //psuftoum.com/4/5191039 Live Web Directory ইছাপুরে পথসভা: তমন্নাকে স্মরণ, দোষীদের শাস্তি এবং ধর্মঘটের সমর্থনCandlelight Vigil for Tamanna: Justice Demands and Support for July 9 General Strike //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

ইছাপুরে পথসভা: তমন্নাকে স্মরণ, দোষীদের শাস্তি এবং ধর্মঘটের সমর্থনCandlelight Vigil for Tamanna: Justice Demands and Support for July 9 General Strike

 



ইছাপুর, ২৫ জুন ২০২৫:
তমন্নার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে আজ ইছাপুর হসপিটাল মোড়ে খেতমজুর সংগঠনের উদ্যোগে এক প্রতিবাদী পথসভার আয়োজন করা হয়। সভার শুরুতে ছোট্ট মেয়ে তমন্নাকে স্মরণ করে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে সি.পি.আই(এম)-এর জেলা মহিলা নেত্রী কমরেড দেবমিতা চট্টোপাধ্যায় বলেন, "তমন্নার হত্যাকাণ্ড আমাদের সমাজের মানবিকতার প্রতি আঘাত। আমরা দোষীদের শাস্তির জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।"



জেলা শ্রমিক নেতা কমরেড বিশ্বরূপ ব্যানার্জী বলেন, "একশো দিনের কাজ পুনরায় চালু করার জন্য খেতমজুর সংগঠনের অবিরাম আন্দোলন ও সফলতার জন্য তাদের অভিনন্দন জানাই। আগামী ৯ই জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের মাধ্যমে আমরা আমাদের দাবিগুলি আরও জোরদারভাবে তুলে ধরব।"

সভায় স্থানীয় বাসিন্দা ও খেতমজুর কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা ধর্মঘট সফল করার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন।

স্লোগান দিয়ে সমাপ্তি:
পথসভার শেষে, "তমন্নার জন্য বিচার চাই," এবং "৯ই জুলাই ধর্মঘট সফল হোক" শ্লোগান তুলে কর্মসূচি শেষ করা হয়।

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies