" " //psuftoum.com/4/5191039 Live Web Directory কিশোর বাহিনীর উদ্যোগে দুর্গাপুরে দু'দিনব্যাপী সাইকেল যাত্রা, সুকান্ত স্মরণ //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

কিশোর বাহিনীর উদ্যোগে দুর্গাপুরে দু'দিনব্যাপী সাইকেল যাত্রা, সুকান্ত স্মরণ

 


দুর্গাপুর: কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শত বর্ষ উপলক্ষে দুর্গাপুর পশ্চিম অঞ্চল কমিটির উদ্যোগে দুই দিনব্যাপী এক সাইকেল যাত্রার আয়োজন করা হলো। সমাজ সচেতনতা বৃদ্ধি এবং কবিকে স্মরণ করার এই উদ্যোগের শুভ সূচনা হয় গোপাল মাঠ থেকে।



পশ্চিমবঙ্গ ব্লাড ডোনার্স ফোরামের সাধারণ সম্পাদক কবি ঘোষ এবং প্রাক্তন অধ্যাপক ড: সন্তোষ বিশ্বাস সবুজ পতাকা দেখিয়ে সাইকেল যাত্রার শুভ সূচনা করেন। প্রথম দিন দুর্গাপুরের বিভিন্ন পথ পরিক্রমা করে সাইকেল আরোহীরা রাত্রিযাপন করেন নেতাজি কলোনি ক্ষুদিরাম অ্যাথলেটিক ক্লাবে।





দ্বিতীয় দিন, সকাল ১০টা থেকে পুনরায় সাইকেল যাত্রা শুরু হয় এবং দুর্গাপুরের একাধিক এলাকা ঘুরে সিটি সেন্টারের ADDA সংলগ্ন ময়দানে এসে শেষ হয়।


সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্টদের উপস্থিতি

সাইকেল যাত্রা উপলক্ষে দ্বিতীয় দিন সিটি সেন্টারের ময়দানে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোর বাহিনীর পশ্চিমবঙ্গ রাজ্য কার্যকরী পরিষদের মুখ্য সংগঠক পীযূষ ধর, পশ্চিম বর্ধমান জেলার প্রধান পরিচালক নিরঞ্জন পাল, মুখ্য সংগঠক প্রবোধ মণ্ডল, কিশোর জগৎ পত্রিকার সম্পাদক সুর এবং ফরিদপুর আইসির অফিসার ইনচার্জ মদনমোহন দত্ত। এছাড়াও কিশোর বাহিনীর জেলা, রাজ্য ও অঞ্চল কমিটির বহু সদস্য উপস্থিত ছিলেন।









সাংস্কৃতিক অনুষ্ঠানের অঙ্গ হিসাবে আয়োজন করা হয়েছিল অঙ্কন প্রতিযোগিতা, যেখানে দুর্গাপুরের বিভিন্ন এলাকা থেকে মোট ১১২ জন প্রতিযোগী অংশ নেয়।






গীতি আলেখ্য ও নাটক "ওরা কাজ করে"

অনুষ্ঠানে কিশোর বাহিনীর সদস্য ও সংগঠকদের দ্বারা সুকান্ত ভট্টাচার্যকে স্মরণ করে পরিবেশিত হয় গীতি আলেখ্য, নৃত্যনাট্য, আবৃত্তি এবং কবির জীবন ও দর্শন নির্ভর নাটক "ওরা কাজ করে"। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন কিশোর বাহিনীর রাজ্য কমিটির সদস্য ও দুর্গাপুর পশ্চিম অঞ্চল কমিটির মুখ্য সংগঠক কল্যাণ দে। এই আয়োজনের মাধ্যমে কিশোর বাহিনীর সদস্যরা সমাজকে কবির জীবনমুখী চেতনায় উদ্বুদ্ধ করার বার্তা দেন।








Google Search Suggestions
Display of Search Suggestions is required when using Grounding with Google Search. Learn more

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies