" " //psuftoum.com/4/5191039 Live Web Directory যাদবপুরে গ্রেফতারের পর জামিনে মুক্ত সৃজন ভট্টাচার্য-সহ বাম কর্মীরা, আন্দোলন জারি রাখার ঘোষণা //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

যাদবপুরে গ্রেফতারের পর জামিনে মুক্ত সৃজন ভট্টাচার্য-সহ বাম কর্মীরা, আন্দোলন জারি রাখার ঘোষণা

 


কলকাতা, ৮ জুন: যাদবপুরে হকার উচ্ছেদ বিরোধী আন্দোলনের জেরে গ্রেফতার হওয়া বামপন্থী নেতা কমরেড সৃজন ভট্টাচার্য-সহ অন্যান্য আন্দোলনকারী কর্মী ও নেতারা জামিনে মুক্ত হয়েছেন। মুক্তির পরই তাঁরা জানিয়েছেন, হকার উচ্ছেদের বিরুদ্ধে সারা বাংলা জুড়ে আন্দোলন আরও জোরদার করা হবে।


আন্দোলনকারীদের অভিযোগ, হকার উচ্ছেদের নামে গরিব ও শ্রমজীবী মানুষের জীবিকা কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে হকারদের পাশে দাঁড়িয়ে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আন্দোলনের নেতারা। তাঁদের বক্তব্য, শুধু রাজনৈতিক কর্মীরাই নয়, সাধারণ মানুষেরও এই আন্দোলনের পাশে থাকা প্রয়োজন।



জামিনে মুক্ত হওয়ার পর এক বিবৃতিতে আন্দোলনের সঙ্গে যুক্ত এক নেতা জানান, “গরিব শ্রমজীবী মানুষের এই আন্দোলনে আমরা তো পাশে আছিই, সাধারণ মানুষও পাশে থাকুন। এটাই আমাদের আবেদন।”


উল্লেখ্য, গতকাল যাদবপুরে হকার উচ্ছেদ বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ নির্মম লাঠিচার্জ চালায়, যার ফলে বহু কর্মী-সমর্থক আহত হন। আহতদের মধ্যে আন্দোলনের একাধিক নেতৃত্বও রয়েছেন।


তবে আহত হলেও আন্দোলনের ময়দান ছাড়ছেন না বলে স্পষ্ট জানিয়েছেন বাম নেতারা। তাঁদের বক্তব্য, “উদ্বেগের কারণ নেই। আমরা লড়াইয়ের ময়দানেই আছি। আমাদের ভালো থাকতেই হবে, কারণ আমাদের ওই গরিব মানুষগুলোর পাশে থাকতেই হবে।”


হকার উচ্ছেদ ইস্যুতে আগামী দিনগুলিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করারও ঘোষণা করেছে বামপন্থী সংগঠনগুলি। তাদের দাবি, জীবিকা ও পুনর্বাসনের নিশ্চয়তা ছাড়া কোনও উচ্ছেদ অভিযান গ্রহণযোগ্য নয়।

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies