" " //psuftoum.com/4/5191039 Live Web Directory শহীদ নিমাই অধিকারী ও পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল টুর্নামেন্টে দাপুটে জয় দুর্গাপুর টাউন ক্লাবের //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

শহীদ নিমাই অধিকারী ও পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল টুর্নামেন্টে দাপুটে জয় দুর্গাপুর টাউন ক্লাবের

 



দুর্গাপুর, ১৫ জুলাই: ইউনাইটেড কন্ট্রাক্টারস্ ওয়ার্কার্স ইউনিয়নের পরিচালনায় এবং দুর্গাপুর টাউন ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত শহীদ নিমাই অধিকারী ও পরিতোষ ভট্টাচার্য স্মৃতি এবং মহঃ রফি ফেয়ার প্লে ট্রফি ফুটবল টুর্নামেন্টে বুধবারের ম্যাচে মুখোমুখি হয় দুর্গাপুরের দুই পরিচিত ফুটবল দল আই.এন. দিশারী সঙ্ঘ এবং দুর্গাপুর টাউন ক্লাব



শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুর্গাপুর টাউন ক্লাব। গোটা ম্যাচে বলের দখল এবং আক্রমণের ধার বজায় রেখে তারা প্রতিপক্ষকে চাপে রাখে। প্রথমার্ধে বিশাল বাউরির গোলে এগিয়ে যায় টাউন ক্লাব। দ্বিতীয়ার্ধে অমিত মুন্ডা আরও একটি গোল করে দলের জয় নিশ্চিত করেন।


শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে আই.এন. দিশারী সঙ্ঘকে পরাজিত করে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় দুর্গাপুর টাউন ক্লাব।

ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য দুর্গাপুর টাউন ক্লাবের সুদ্ধদেব মুর্মু-কে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়।



এদিনের ম্যাচ পরিচালনা করেন রেফারি সন্ময় চট্টরাজ। তাঁকে সহযোগিতা করেন সহকারী রেফারি বরুন দাস এবং অমিত কোনার। তাঁদের দক্ষ পরিচালনায় খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।


টুর্নামেন্ট ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। ট্রাঙ্ক রোড ফুটবল ময়দানে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাস খেলোয়াড়দের বাড়তি অনুপ্রেরণা জোগায়।


আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল (১৬ জুলাই ২০২৬) বিকেল ৪টায় ট্রাঙ্ক রোড ফুটবল ময়দানে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে আমরা কজন বয়েজ ক্লাব এবং দুর্গাপুর হিরোজ। সেই ম্যাচ ঘিরেও ফুটবলপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ তুঙ্গে।



Top Post Ad

Below Post Ad

Hollywood Movies