" " //psuftoum.com/4/5191039 Live Web Directory দুর্গাপুরে দ্বিতীয় বর্ষে জাতীয় ক্রীড়া দিবসের মহোৎসব “খেলবে দুর্গাপুর, জিতবে দুর্গাপুর” স্লোগানে শহরজুড়ে ক্রীড়ার আবহ তৈরির উদ্যোগ //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

দুর্গাপুরে দ্বিতীয় বর্ষে জাতীয় ক্রীড়া দিবসের মহোৎসব “খেলবে দুর্গাপুর, জিতবে দুর্গাপুর” স্লোগানে শহরজুড়ে ক্রীড়ার আবহ তৈরির উদ্যোগ

 



দুর্গাপুর, ২০ আগস্ট ২০২৬: জাতীয় ক্রীড়া দিবস ২০২৬ উপলক্ষে দুর্গাপুরে আয়োজিত হতে চলেছে বৃহৎ Sports Mahotsav। শুধুমাত্র একটি দিনের অনুষ্ঠান হিসেবে নয়, দুর্গাপুরের ক্রীড়া ঐতিহ্য, প্রতিভা ও সম্ভাবনাকে সামনে রেখে প্রতি বছর জাতীয় ক্রীড়া দিবসকে কেন্দ্র করে বৃহত্তর ক্রীড়া উৎসব গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ।



National Sports Day Celebration Committee – Durgapur 2026-এর উদ্যোগে দ্বিতীয় বর্ষের এই আয়োজনে দুর্গাপুরের বিভিন্ন Sports Association, Club, Academy, School, College, Institution, Gym, Coach, Referee, Official এবং Sportsperson যুক্ত হচ্ছেন। সহযোগী হিসেবে রয়েছে Paschim Bardhaman District Physical Culture Association



২২ আগস্ট: Sports Bike ও Car Rally


আগামী ২২ আগস্ট, দুপুর ২টায় Sidhu Kanhu Stadium-এ ক্রীড়ামন্ত্রী ড. ইন্দ্রনীল খান-এর উপস্থিতিতে বিশেষ ক্রীড়া কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরপর দুর্গাপুর শহরজুড়ে বের হবে বৃহৎ Sports Bike & Car Rally


আয়োজকদের দাবি, র‍্যালিতে প্রায় ১,০০০টি Sports Bike ও অন্যান্য যানবাহন, যার মধ্যে Sports Bus-ও থাকবে। র‍্যালির মাধ্যমে শহরে ক্রীড়ার আবহ তৈরি করার পাশাপাশি ২৯ আগস্টের মূল জাতীয় ক্রীড়া দিবস উদযাপনের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।



২৯ আগস্ট: ৩-৪ হাজার অংশগ্রহণকারীকে নিয়ে Grand Sports Rally


জাতীয় ক্রীড়া দিবসের দিন, ২৯ আগস্ট সকাল ৭টায় Sidhu Kanhu Stadium থেকে Shaheed Bhagat Singh Stadium পর্যন্ত অনুষ্ঠিত হবে Grand Sports Rally।

প্রায় ৩,০০০ থেকে ৪,০০০ শিশু ও কিশোর-কিশোরী, বিভিন্ন Sports Association-এর খেলোয়াড়, Coach, Referee, Official, School, College, Institution, Gym এবং Sports Lovers এই র‍্যালিতে অংশ নেবেন।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, এই র‍্যালি হবে প্রচলিত পদযাত্রার থেকে আলাদা। অংশগ্রহণকারীরা হাঁটার পাশাপাশি বিভিন্ন Sports Activity ও Demonstration-এর মাধ্যমে খেলাধুলার বার্তা তুলে ধরবেন। নতুন প্রজন্মকে মাঠমুখী করা এবং খেলাধুলার প্রতি আগ্রহ ও অংশগ্রহণ বাড়ানোই এর অন্যতম লক্ষ্য।



সকাল ৯টায় মূল National Sports Day Celebration

Grand Sports Rally-এর পর সকাল ৯টায় Shaheed Bhagat Singh Stadium-এ অনুষ্ঠিত হবে মূল National Sports Day Celebration – Durgapur 2026


অনুষ্ঠানে থাকবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত, Major Dhyan Chand-এর প্রতিকৃতিতে মাল্যদান, Athlete Torch/Mashal Relay, March Past ও Parade। অংশ নেবে NCC এবং বিভিন্ন School Band। পাশাপাশি বিভিন্ন Sports Discipline-এর Demonstration অনুষ্ঠিত হবে।

এই অনুষ্ঠানে প্রায় ২০০ জন National, International এবং State-level Sportsperson, Veteran Player, Coach, Referee ও Sports Organiser-কে সম্মানিত করার পরিকল্পনা রয়েছে।



চারটি বিশেষ সম্মাননা

ক্রীড়াক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হবে—

  • Achiever Award – Durgapur
  • Excellence Award – Durgapur
  • Lifetime Achievement Award – Durgapur
  • Major Dhyan Chand Award – Durgapur

এছাড়াও Sports-কে কেন্দ্র করে Cultural Programme, Tribal/আদিবাসী নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান, Women in Sports/Nari Shakti-র বিশেষ Sports Activities, বিভিন্ন Sports Exhibition এবং Interactive Activities থাকবে।


৪০-৪৫টি Sports Tent ও Stall

মহোৎসবের অন্যতম আকর্ষণ হতে চলেছে প্রায় ৪০-৪৫টি Sports Tent ও Stall। বিভিন্ন ক্রীড়া সংগঠন ও প্রতিষ্ঠান নিজেদের Sports Discipline-এর প্রদর্শনী, তথ্য এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দর্শকদের সঙ্গে যোগাযোগ করবে।

আয়োজকদের প্রত্যাশা, গোটা অনুষ্ঠানে প্রায় ৫,০০০ থেকে ৬,০০০ শিশু, তরুণ Sports Participants ও Sports Enthusiasts উপস্থিত থাকবেন। পাশাপাশি বিভিন্ন খেলাধুলার সঙ্গে যুক্ত ২০০-রও বেশি মহিলা Sports Participant Welcome Ceremony-সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।


দুর্গাপুরকে ‘Sports City’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য

আয়োজকদের বক্তব্য, National Sports Day Celebration-এর উদ্দেশ্য শুধুমাত্র একটি দিবস পালন নয়। দুর্গাপুরের সর্বস্তরে খেলাধুলার পরিবেশ তৈরি করা, শিশু ও তরুণ প্রজন্মকে মাঠমুখী করা, নতুন প্রতিভা খুঁজে বের করা এবং Sports Association, School, Academy, Gym, Coach, Referee ও Sportsperson-দের একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসাই এই উদ্যোগের মূল লক্ষ্য।


National Sports Day Celebration Committee – Durgapur 2026-এর Convenor সীমা দত্ত চ্যাটার্জি বলেন, “আমরা চাই National Sports Day দুর্গাপুরে শুধুমাত্র একটি দিনের অনুষ্ঠান হয়ে না থাকুক। প্রতি বছর এই দিনটিকে কেন্দ্র করে দুর্গাপুরে একটি বৃহৎ Sports Mahotsav অনুষ্ঠিত হোক। দুর্গাপুরের শিশু থেকে শুরু করে National ও International Sportsperson—সকলেই যেন এই উৎসবের অংশ হন। আমাদের লক্ষ্য দুর্গাপুরকে শুধু শিল্পনগরী নয়, আগামী দিনে ভারতের একটি গুরুত্বপূর্ণ Sports City হিসেবে প্রতিষ্ঠা করা।”


তিনি আরও বলেন, “এই উদ্যোগ কোনও একজনের নয়। দুর্গাপুরের সমস্ত Sports Association, Club, Academy, School, Coach, Referee, Athlete, Gym এবং Sports Lovers-কে সঙ্গে নিয়েই এই Sports Movement এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের একটাই স্বপ্ন—খেলবে দুর্গাপুর, জিতবে দুর্গাপুর।


কর্মসূচি একনজরে


২২ আগস্ট ২০২৬: Sports Minister’s Programme ও Grand Sports Bike–Car Rally — Sidhu Kanhu Stadium, দুপুর ২টা

২৯ আগস্ট ২০২৬: Grand Sports Rally — Sidhu Kanhu Stadium থেকে Shaheed Bhagat Singh Stadium, সকাল ৭টা


২৯ আগস্ট ২০২৬: Grand National Sports Day Celebration — Shaheed Bhagat Singh Stadium, সকাল ৯টা


আয়োজক: National Sports Day Celebration Committee – Durgapur 2026

স্লোগান: “খেলবে দুর্গাপুর, জিতবে দুর্গাপুর”

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies