" " //psuftoum.com/4/5191039 Live Web Directory শারদীয় বাস্কেটবল টুর্নামেন্টে জওহর নবোদয়ের জয়! স্মৃতি ও খেলাধুলার মেলবন্ধনে মুখরিত দুর্গাপুর //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

শারদীয় বাস্কেটবল টুর্নামেন্টে জওহর নবোদয়ের জয়! স্মৃতি ও খেলাধুলার মেলবন্ধনে মুখরিত দুর্গাপুর

 



নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুরের ঐতিহ্যবাহী বাস্কেটবল মাঠে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বিশেষ শারদীয় বাস্কেটবল টুর্নামেন্ট। প্রতিযোগিতার একটি উত্তেজনাপূর্ণ ম্যাচে শান্তি স্পোর্টিং (শান্তিপল্লী) ক্লাবকে ৫৭-৩৫ পয়েন্টের বড় ব্যবধানে পরাজিত করে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে জওহর নবোদয় বিদ্যালয়।

অনুষ্ঠান চলাকালীন তানসেন অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক সুখময় বোস। তিনি মাঠের ইতিহাস তুলে ধরে জানান, ১৯৮৯ সালে রাজ্য মহিলা বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনের মাধ্যমে এই কোর্টের সূচনা হয়েছিল। তৎকালীন ডিপিএল ও ডিএসপি কর্তৃপক্ষের সহযোগিতায় কাঠের বোর্ডের পর পর পর পরিকাঠামো উন্নত করা হয়। এখান থেকেই নিয়মিত প্রশিক্ষণ শিবির ও সাব-জুনিয়র ও জুনিয়র বেঙ্গল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, যেখান থেকে উঠে এসেছেন অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক স্তরের খেলোয়াড়।

সম্প্রতি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রয়াত হন প্রতিশ্রুতিমান বাস্কেটবল খেলোয়াড় গুরলিং সিং ও তাঁর শিশু কন্যা। তাঁদের স্মৃতি রক্ষা করতেই চলতি মাসের ১ তারিখ থেকে শুরু করা হয়েছে ‘গুরলিং সিং মেমোরিয়াল বাস্কেটবল কোচিং ক্যাম্প’। পাশাপাশি, আগামী ২৪ ডিসেম্বর গুরলিং সিং-এর জন্মদিনে রাজ্যভিত্তিক বা সর্বভারতীয় স্তরের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং তারই প্রস্তুতি হিসেবে এই শারদীয় কাপ আয়োজিত হলো।

তানসেন অ্যাথলেটিক ক্লাব, শান্তি স্পোর্টিং, জওহর নবোদয় বিদ্যালয় এবং বিবেকানন্দ ক্লাব—এই চারটি দলের মধ্যে খেলা চলছে। এদিনের ম্যাচে জওহর নবোদয় বিদ্যালয়ের খেলোয়াড়রা দ্রুত কাউন্টার অ্যাটাক, সঠিক দূরপাল্লার শুটিং, শক্তিশালী জোন ডিফেন্স ও বোর্ড রিবাউন্ডিংয়ের মাধ্যমে চমৎকার টেকনিক্যাল দাপট বজায় রেখে জয় লাভ করে। আয়োজকদের আশা, এই টুর্নামেন্টের মধ্য দিয়েই এলাকার উদীয়মান খেলোয়াড়রা আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে।



Top Post Ad

Below Post Ad

Hollywood Movies