প্ৰয়াত সেই 'নায়ক' প্রবীর..., শোকাহত বাংলা
চলে গেলেন যুক্তিবাদের নায়ক প্রবীর ঘোষ (৭৮)। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির প্রতিষ্ঠাতা দীর্ঘদিন ধরেই বয়সজনিত অসুখে ভুগছিলেন। শুক্রবার দমদমে তাঁর দেবীনিবাস রোডের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। শনিবার একটি দাতব্য প্রতিষ্ঠানে তাঁর দেহটি দান করা হবে। তাঁর সংগঠন বহু বুজরুকের মুখোশ খুলেছে। 'অলৌকিক নয়, লৌকিক', 'সম্মোহনের AtoZ'-এর মতো বহুল জনপ্রিয় বইয়ের লেখক তিনি।


