সাতসকালে মালদায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। জমি নিয়ে বিবাদের জেরেই গুলি চলে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। এই ঘটনার জেরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। মালদার চাঁচল থানার জালালপুর গ্রামে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে সইদুল আলি নামে বছর তিরিশের এক ব্যক্তির। তাঁকে প্রতিবেশী গুলি করেছেন বলে অভিযোগ। যদিও অভিযুক্ত পলাতক।


