" " //psuftoum.com/4/5191039 Live Web Directory সিদুলী কোলিয়ারিতে CMSI-র পিট মিটিং, শ্রমিকদের মধ্যে অভূতপূর্ব সাড়া //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

সিদুলী কোলিয়ারিতে CMSI-র পিট মিটিং, শ্রমিকদের মধ্যে অভূতপূর্ব সাড়া

 


দুর্গাপুর, ২৯ আগস্ট, ২০২৩

BJP পরিচালিত কেন্দ্র সরকার অন্যান্য রাষ্ট্রায়ত্ত সংস্থার ন্যায় কোলিয়ারিকেও বেসরকারীকরণ করার জঘন্য চক্রান্ত চালাচ্ছে। সোংশোধিত শ্রম আইনের মাধ্যমে শ্রমের ঘন্টা পরিবর্তন করে শ্রমিকদের ওপর শোষণ চালাতে চাইছে কেন্দ্র সরকার। কোলিয়ারির শেয়ার কর্পোরেটের হাতে তুলে দিয়ে কোলিয়ারিকে ব্যক্তি মালিকানাধীন করতে চাইছে কেন্দ্র সরকার। শ্রমিকদের পি এফ এর টাকা শেয়ার বাজারে খাটানোর পরিকল্পনা করতে চাইছে কেন্দ্র সরকার।

সার্বিক ভাবে শ্রমিক বিরোধী সিদ্ধান্ত নিয়ে শ্রমিকদের ওপর শাসন-শোষণের বুলডোজার চালাতে চাইছে কেন্দ্র সরকার। আর এই সমস্ত সর্বনাশা শ্রমিক মারা নীতির বরুদ্ধে, কোলিয়ারি বাঁচানোর স্বার্থে, শ্রমিকের স্বার্থে আপোষহীন লড়াই করে চলেছে CMSI (CITU)। তাই প্রতিদিন ভিড় বাড়ছে একটু একটু করে...ভিড় বাড়ছে লাল পতাকার তলে...লাল পতাকাকে আঁকড়ে ধরে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে চাইছে শ্রমিকশ্রেণী। শ্রমিকের ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়েই বিভাজনের রাজনীতির অভিমুখ কে শ্রেণীসংগ্রাম এর দিকে ঘুরিয়ে আনার গুরুদায়িত্ব তাই আরো বেশি করে বর্তায় লালঝান্ডার ওপর।



সেই শ্রেণীসংগ্রাম কে আরো তীব্রতর করার লক্ষ্যে সিদুলী কোলিয়ারিতে আজ CMSI (CITU) র পিট মিটিং অনুষ্ঠিত হয়। পিট মিটিংয়ে উপস্থিত ছিলেন সিদুলী কোলিয়ারির সকল শ্রমিক। পিট মিটিংয়ে CMSI (CITU) র রাজ্য সম্পাদক কমরেড অমল কান্তি বিশ্বাস বলেন, "BJP পরিচালিত কেন্দ্র সরকার শ্রমিকদের স্বার্থের বিরুদ্ধে একের পর এক সিদ্ধান্ত নিয়ে চলেছে। কোলিয়ারি বাঁচাতে, শ্রমিকের স্বার্থ রক্ষায় CMSI (CITU) আপোষহীন লড়াই করে যাবে।"

পিট মিটিংয়ে শ্রমিকরা কেন্দ্র সরকারের শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, "কোলিয়ারি বেসরকারীকরণ করা হলে আমাদের কাজ হারাবে। তাই আমরা কোলিয়ারি বেসরকারীকরণ হতে দেব না।"

পিট মিটিংয়ে শ্রমিকরা একত্রিত হয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই করার শপথ নেন।

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies