" " //psuftoum.com/4/5191039 Live Web Directory ফুঁসছে দিঘার সমুদ্র, জলে নামতে জারি নিষেধাজ্ঞা //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

ফুঁসছে দিঘার সমুদ্র, জলে নামতে জারি নিষেধাজ্ঞা

 


দিঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর-সহ উপকূলবর্তী এলাকায় ঝড় শুরু হয়েছে। সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে। ফলে সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত সঙ্গে দোসর অতি গভীর নিম্নচাপ। যার জেরে উত্তাল হয়েছে সুন্দরবন অঞ্চল। মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। মঙ্গলবার দুপুরের পর থেকে ঝড় শুরু হয়েছে দিঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর-সহ উপকূলবর্তী এলাকায়।

দিঘা প্রশাসন জানিয়েছে, সমুদ্রের জলস্তর স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। তাই পর্যটকদের সমুদ্রে নামার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি গার্ডওয়ালের কাছে না যাওয়ার জন্যও সতর্ক করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার সকাল থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। পাশাপাশি ঝড়ের গতিবেগও বাড়তে পারে। তাই উপকূলবর্তী এলাকার মানুষকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।


Top Post Ad

Below Post Ad

Hollywood Movies