পঞ্চায়েত ভোটের পরে একাধিক বিডিও-র বদলি করল নবান্ন। বড়জোড়া,শান্তিপুর, সোনামুখি,বাঁকুড়া,ঝাড়গ্রাম-বিনপুর ওয়ান, পূর্ব মেদিনীপুর-ভগবানপুর ১,পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর, মালদহ-গাজলের বিডিও বদলি হল।
বস্তুত, পঞ্চায়েত ভোটে হিংসা ও কারচুপির অভিযোগ উঠেছে বারেবারে। সেখানে বিডিও ও এসডিওদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। একজন বিডিও ও এসডিও-কেও সাসপেন্ড করা হয়েছে আদালতের তরফে।
এই প্রেক্ষাপটেই একাধিক বিডিও-র বদলি করল নবান্ন। নতুন বিডিও-দের দ্রুত যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

