" " //psuftoum.com/4/5191039 Live Web Directory কলকাতা ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

কলকাতা ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা

 


কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া- প্রতিটি জেলাতেই আজ, রবিবার বিক্ষিপ্তভাবে খানিক বৃষ্টি হতে পারে। তবে এতে তাপমাত্রা কমার কোনও ইঙ্গিত নেই। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে ফের শুরু হবে ভারী বৃষ্টির তাণ্ডব। বিশ্বকর্মা পুজোর দিন থেকে বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে বাংলায়।

টানা তিনদিন কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় হাল্কা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে আজকাল ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই।

দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদহে বিক্ষিপ্তভাবে হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছুটা বাড়বে বৃষ্টি।

কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা থাকতে পারে ৯০ শতাংশ পর্যন্ত।

বৃষ্টির কারণে রাস্তাঘাট পিচ্ছিল হতে পারে। তাই সাবধানে চলাচল করা উচিত।

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies