" " //psuftoum.com/4/5191039 Live Web Directory শিবাদ্রীর চকলেট উপহার, মুগ্ধ কলকাতা পুলিশ //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

শিবাদ্রীর চকলেট উপহার, মুগ্ধ কলকাতা পুলিশ

 


কলকাতা, ২৫ অক্টোবর, ২০২৩: বিজয়া দশমীর দিনে মধ্য কলকাতার টাকি বয়েজ স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র শিবাদ্রী দাস একটি চকলেট মোড়া কাগজ তুলে দিয়েছেন কলকাতা পুলিশের বেশ কয়েকজন কর্তব্যরত পুলিশের হাতে। কাগজটিতে লেখা ছিল, "পুজোয় অনেক কষ্ট করেছো, আমাদের পাশে ছিলে সব সময়। কলকাতা পুলিশ তোমাকে কুর্ণিশ। শুভ বিজয়া। শিবাদ্রী।"

আচমকা এই রকম কাগজ হাতে পেয়ে হকচকিয়ে যান কলকাতা পুলিশের কর্তব্যরত পুলিশ। তারপর সেই কাগজ পেয়ে যথেষ্ট খুশি। আজকের বিজয়ার সেরা প্রাপ্তি বলেই উপহার পাওয়া কর্তব্যরত পুলিশেরা মনে করছেন।



শিবাদ্রী দাস বলেন, "পুজোর সময় কলকাতা পুলিশের অনেক কষ্ট হয়। তারা আমাদের নিরাপত্তার জন্য সবসময় পাশে থাকে। তাই তাদের জন্য এই উপহার।"

শিবাদ্রীর এই উপহারের প্রশংসা করেছেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। তিনি বলেন, "শিবাদ্রীর এই উপহার আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। এই উপহার আমাদের কর্মীদের আরও অনুপ্রাণিত করবে।"



শিবাদ্রীর এই উপহার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই শিবাদ্রীর এই উদ্যোগের প্রশংসা করেছেন।

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies