" " //psuftoum.com/4/5191039 Live Web Directory ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেরাদুনে এসএফআই-এর বিক্ষোভ, জেলা শাসকের দফতরে মিছিল ও স্মারকলিপি পেশ //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেরাদুনে এসএফআই-এর বিক্ষোভ, জেলা শাসকের দফতরে মিছিল ও স্মারকলিপি পেশ



দেরাদুন, ১০ জুন: দেশের শিক্ষা ব্যবস্থায় একের পর এক অনিয়ম, পরীক্ষায় দুর্নীতি এবং শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার প্রতিবাদে আজ দেরাদুনে বিক্ষোভ মিছিল সংগঠিত করল স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই)। সংগঠনের কর্মী-সমর্থকরা শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল করে জেলা শাসকের (ডিস্ট্রিক্ট কালেক্টর) দফতরে পৌঁছান এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে স্মারকলিপি জমা দেন।



বিক্ষোভকারীদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে দেশের শিক্ষা ব্যবস্থায় একাধিক বিতর্ক, পরীক্ষা পরিচালনায় গাফিলতি এবং ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে উদাসীনতা শিক্ষামন্ত্রকের প্রতি মানুষের আস্থা নষ্ট করেছে। এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব গ্রহণ করে অবিলম্বে পদত্যাগ করতে হবে বলে দাবি জানিয়েছে এসএফআই।

জেলা শাসকের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো স্মারকলিপিতে শিক্ষাক্ষেত্রের নানা সমস্যার উল্লেখ করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র প্রতিবাদ নয়, শিক্ষাব্যবস্থাকে রক্ষা করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিও জানানো হয়েছে।

আজকের কর্মসূচিতে বক্তব্য রাখেন এসএফআই-এর সর্বভারতীয় সভাপতি কমরেড আদর্শ এম. সাজি, সর্বভারতীয় যুগ্ম সম্পাদক কমরেড ঐশী ঘোষ, সর্বভারতীয় সহ-সভাপতি কমরেড সুভাষ জাখর এবং এসএফআই উত্তরাখণ্ড রাজ্য সভাপতি কমরেড নীতিন মালেথা। বক্তারা কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতির তীব্র সমালোচনা করে বলেন, শিক্ষাকে বাণিজ্যিকীকরণ এবং পরীক্ষাব্যবস্থাকে দুর্বল করার বিরুদ্ধে ছাত্রসমাজকে আরও বৃহত্তর আন্দোলনে নামতে হবে।



এসএফআই-এর পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে ১০ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। সংগঠনের নেতারা স্পষ্ট জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে দাবিগুলির বিষয়ে ইতিবাচক পদক্ষেপ না নেওয়া হলে দেশজুড়ে আরও বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে।

সংগঠনের বক্তব্য, “আর নয়। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে। কাউন্টডাউন শুরু হয়ে গেছে।” প্রতিবাদ মঞ্চ থেকে “Enough is Enough” এবং “শিক্ষা বাঁচাও, ভবিষ্যৎ বাঁচাও” স্লোগানে মুখর হয়ে ওঠে দেরাদুনের রাজপথ।

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies