" " //psuftoum.com/4/5191039 Live Web Directory শহীদ স্মরণে পতাকা উত্তোলন, ফুটবল প্রতিযোগিতার সূচনা ঘিরে মিলনচক্র ক্লাবে অনুষ্ঠান //whairtoa.com/4/5181814
Type Here to Get Search Results !

শহীদ স্মরণে পতাকা উত্তোলন, ফুটবল প্রতিযোগিতার সূচনা ঘিরে মিলনচক্র ক্লাবে অনুষ্ঠান

 


দুর্গাপুর: ৭০-এর দশকের গণআন্দোলনের সময় নির্মমভাবে খুন হওয়া দুই রাজনৈতিক কর্মী, শহীদ ষড়াণন মুখার্জি ও শহীদ সুনীল আচার্য্যের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল মিলনচক্র ক্লাব ও শহীদ স্মৃতি ফুটবল প্রতিযোগিতা কমিটি। রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি এলাকার ক্রীড়া ও ফুটবলের পরিবেশ গড়ে তুলতেও তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে উদ্যোক্তাদের দাবি। তাঁদের স্মৃতিকে অমর করে রাখতে প্রতি বছর আয়োজন করা হয় শহীদ ষড়াণন মুখার্জি ও শহীদ সুনীল আচার্য্য স্মৃতি ফুটবল প্রতিযোগিতা



রবিবার সকালে মিলনচক্র ক্লাব প্রাঙ্গণে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পতাকা উত্তোলন ও শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। রক্তপতাকা উত্তোলন করেন প্রবীণ বামপন্থী নেতা ও দুর্গাপুর পূর্ব বিধানসভার প্রাক্তন বিধায়ক সন্তোষ দেবরায়। কমিটির পতাকা উত্তোলন করেন বিশিষ্ট বাম নেতা ও ক্রীড়া সংগঠক সুখময় বসু এবং ক্লাবের পতাকা উত্তোলন করেন সুকান্ত সেন





অনুষ্ঠানে উপস্থিত সকলে শহীদ ষড়াণন মুখার্জি ও শহীদ সুনীল আচার্য্যের স্মৃতির উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে বক্তারা তাঁদের রাজনৈতিক ও সামাজিক ভূমিকার পাশাপাশি এলাকার খেলাধুলার পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে তাঁদের অবদানের কথাও স্মরণ করেন।




কমিটির সভাপতি পূজন চক্রবর্তী-র পরিচালনায় অনুষ্ঠিত এই স্মরণ অনুষ্ঠানের মধ্য দিয়েই শুরু হয় এবারের ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে আনুষ্ঠানিক কর্মসূচি। উদ্যোক্তাদের বক্তব্য, শহীদদের স্মৃতিকে সামনে রেখে প্রতিবছরের এই ফুটবল প্রতিযোগিতা শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, বরং এলাকার মানুষের সঙ্গে তাঁদের স্মৃতির দীর্ঘ সম্পর্ককেও বহন করে চলেছে।






এবারের প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে উখড়া পূজারী অ্যাথলেটিক ক্লাবপলাশডিহা আদিবাসী ক্লাব। আগামী ২৩ আগস্ট, রবিবার বিকেল ৩টা ৩০ মিনিটে, নাগার্জুন রোডের মিলনচক্র ক্লাব ময়দানে অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচ।

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies